Thursday, January 19, 2017

" আইস্ক্রীম পাগলী """


মেঘা- আমার কথার দাম নাই! তাই না? আমি
মরলেই কি! বাঁচলেই কি! বা বাপের
বাড়ি চলে গেলেই কি! তাতে তো
আপনার কোন আসবেও না, যাবেও না।
(অভিমানে)
আশিক- হ্যাঁ একদম ঠিক বলছেন।আপনার কথার
কোনো দাম নাই! আপনি কে? আপনি
আমার কে হন? আপনি তো আমার কেউ না!
আপনি মরলেই কি! বাঁচলেই কি! বা বাপের
বাড়ি চলে গেলেই কি! আমার কিছু আসবেও
না, যাবেও না, বরং আমার আরও ভালো হবে।
কারণ আরেক টা বউ আনা যাবে,
তার সাথে প্রেম পিরিতি করা যাবে, আরও
কতকিছু!